মূল্য স্থির কিছু নয় — দার্শনিক মাসুদ —
মূল্য স্থির কিছু নয়— এটা নির্ভর করে চাহিদা, প্রয়োজন, সময়, স্থান ও মানসিকতার ওপর।
একই জিনিস এক জায়গায় অমূল্য, অন্য জায়গায় সাধারণ।
১ l প্রয়োজন — বেঁচে থাকা ও উন্নতির জন্য।
২ l চাহিদা – আরাম, সুখ, স্বপ্নের জন্য।
৩ l বিশ্বাস/সম্পর্ক – মানসিক ও সামাজিক কারণে।
মানুষই কেন্দ্র করে মানুষ মূল্য তৈরি করে —
মূল্য টাকায় প্রকাশ পায় —
টাকা দিয়ে বস্তু অর্জিত হয় —
বস্তু দিয়ে প্রয়োজন মেটে।
তবে যেখানে মানুষ নেই, সেখানে অর্থ বা মূল্য—কিছুই নেই।
অভিজ্ঞতা ছাড়া মানুষ শুধু তথ্য জানে, কিন্তু মূল্য বোঝে না।
অভিজ্ঞতা শেখায়— কোথায় বিনিয়োগ করতে হবে l
কখন অপেক্ষা করতে হবে l
কখন ঝুঁকি নিতে হবে l
কখন সরে যেতে হবে l
অভিজ্ঞতা ছাড়া দ্রুত আসে যা অজ্ঞতা ছাড়া দ্রুতই চলে যায় তা।
— দার্শনিক মাসুদ —
Comments
Post a Comment