প্রেমের তরী -কবি ভি.এল মাসুদ-
প্রেমের তরী
সে আজব, এমন এক মাঝি,
যে প্রেম জোয়ারে নয়, ভাটায় বেয়ে
চলে তার বিরল প্রেমের তরী।
কবে, কখন সে কূলে ভিড়ে,
কোন রঙেই বা তরী রাঙানো থাকে—
কেউ জানে না, কেউ বোঝে না।
কতক্ষণই বা প্রেমিকার অপেক্ষায়
নীরবে, নিরালয় কূলে ভিড়ে রয়,
হঠাৎ কোনো রহস্য, অভিমানে বা অভিনয়ে
মাঝি, তরী বেয়ে অজানায় হারিয়ে যায়।
একদম এমনই সে—
যে হৃদয় একবার উদিত হলে, পূর্ণ,
কিন্তু সময়ের অনাগ্রহ বা ধীরমুখী রাজি না হওয়া,
মাঝি আর ফিরে তাকায় না।
তার প্রেমের তরী একবার ভাঙলে,
আর কখনো জোড়ানো হয় না।
কত রাধিকা, কত সাধিকা
বৃহৎ প্রত্যাশায়, বৃথা আরাধনায় মগ্ন রইল,
যুগের পর যুগ রহিয়াছে অপেক্ষায়—
তবু তরীতে কেহ নাহি উঠিতে পারিল।
চন্দ্রগ্রহণ-সূর্যগ্রহণের পূর্ণগ্রাসের সময়,
কেবল কয়েক দণ্ড নয়,
মাত্র এক পলকের জন্যই সেই আজব মাঝির বিরল প্রেমের তরীর হয়ে থাকে উদয়।
অপলক দৃষ্টির মাঝে যদি আগ্রহের অমনোজগীর হয় ত্রুটি— মুহূর্তেই সেই প্রেম পিতির হয় বিলুপ্তি ।
সে আজব প্রেমের তরী
কোনো রঙিন আলোর নয়—
ঘন অন্ধকার আবেগের রঙে রাঙানো।
মাঝির প্রেমের তরী ভাঙলে একবার আর হয় না জোড়ানো।
সময়ের মূল্য সময়ের সাথে বুঝে ফেলেছে যারা,
সময়ের কাজ সময়ের মতো করিয়া ফেলিতে পেরেছে তারা,
তাদের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ হয়ে ওঠে—
সফলতা ও সুখের শান্ত অগ্রগতি।
Comments
Post a Comment